স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৫ ডিসেম্বর ২০২১, ১৭:৪৫
মানুষের মঙ্গল ও শান্তির জন্য প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। করোনা ভাইরাস থেকে বিশ্বকে মুক্ত করারও আকুতিও উঠে এসেছে প্রার্থণায়। শুক্রবার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার গির্জায় গির্জায় চলছে ধর্মীয় আচার অনুষ্ঠান। এসময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও শহীদদের আত্মার শান্তি ও বঙ্গবন্ধুর জন্য বিশেষ প্রার্থণা করেন ধর্ম যাজকরা। ঢাকার বাইরের গির্জাগুলোতে নানা আয়োজনে পালিত হচ্ছে বড় দিনের উৎসব।
সময়ের ভেলায় চড়ে এসেছে কাঙ্খিত ক্ষণ বড়দিনের উৎসব। গির্জার চূড়ার বর্ণিল ক্রুশ। ছড়াচ্ছে ভালোবাসা আর পবিত্রতার দ্যুতি।
প্রার্থনা সঙ্গীতে মুখর উপাসনালয়। সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এই ধরনীতে আগমন ঘটে। সেই বাণী শুনিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্ম যাজকরা।
এবার যীশুকে শুধু প্রণাম জানিয়ে বিদায় নিতে হয়েছে ভক্তদের। করোনা অতিমারি থেকে মুক্তির প্রার্থণাই ছিলো মুখ্য। সেই সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধে সকল শহীদ ও বঙ্গবন্ধুর জন্য বিশেষ প্রার্থনাও করা হয়।
বিশ্ব হোক অতিমারিমুক্ত, আবারও শ্বাস নেয়া যাক নির্মল বাতাসে-যীশুর জন্মদিনে এবারও এই আশায় প্রার্থণা করছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা।
করোনা অতিমারির মধ্যেও বড় দিনকে আনন্দময় এবং রঙিন করে তুলতে স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর অভিজাত হোটেলগুলোয় রয়েছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান। লবিগুলো বর্ণিলভাবে সাজানো হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে ঢাকার বাইরের গির্জাগুলোতে উদযাপন হচ্ছে ধর্মীয় আচার-অনুষ্ঠান। চট্টগ্রামে যথাযথ ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রার্থণা শেষে নাচে-গানে, হাসি-আনন্দে মেতে উঠেন সবাই।
রাজশাহীর বিভিন্ন ধর্মপল্লীর গির্জায় গির্জায় করা হয় প্রার্থনা। রংপুরেও উদযাপিত হচ্ছে খ্রীস্টান সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। দিনাজপুরে খ্রীষ্টান মিশনে ধর্মীয় আচার, আনন্দ উৎসব ও প্রার্থনায় দিনটি পালন করা হচ্ছে। এছাড়াও বগুড়া লালমনিরহাট, মেহেরপুর, নেত্রকোনা, মাগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে কেক কেটে ও প্রার্থণার মধ্য দিয়ে বড়দিনের উৎসব পালন করেছে খ্রীস্টান ধর্মাবলম্বীরা।
খ্রিষ্ট ধর্মমত অনুযায়ি, মানবজাতিকে নানা অনাচার থেকে মুক্তি দিতে ২ হাজার বছর আগে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমের এক গোশালায় কুমারী মাতা মেরীর কোল আলোকিত করে আসেন যিশু খ্রিস্ট।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com