shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

টিসিএর নির্বাচনে সভাপতি মাহাবুব আলম, সম্পাদক শহিদুল হক জীবন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ ডিসেম্বর ২০২১, ১৮:৫২

টিসিএর নির্বাচনে সভাপতি মাহাবুব আলম, সম্পাদক শহিদুল হক জীবন

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের সংগঠন টিসিএর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর (শুক্রবার) উৎসবমুখর পরিবেশে টিসিএর কার্যালয়ে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের একমাত্র পেশাজীবি সংগঠন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে তিনশ ভোটারের সমন্বিত ভোটে ১৯টি পদে প্রার্থী নির্বাচিত করা হয়েছে।

সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবং পরবর্তীতে ইলেকট্রনিক মেশিনে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার হারুন তালুকদার, সভাপতি পদে সময় টেলিভিশনের সিনিয়র চিত্রসাংবাদিক শেখ মাহাবুব আলম এবং এশিয়ান টেলিভিশনের প্রধান চিত্রসাংবাদিক শহিদুল হক জীবন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন ও মোঃ পিন্টু সিকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সজীব, মোঃ আকসানুর রশিদ খান লিটন, সাংগঠনিক সম্পাদক তাফসির মোঃ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, অর্থ সম্পাদক আবু সাঈদ, সহ-অর্থ সম্পাদক মোঃ আব্দুর রব, দপ্তর সম্পাদক আল মাসুম সবুজ, সহ-দপ্তর ইয়াকুব হাসান লিটন, এম এ রাসেল, প্রচার সম্পাদক মোঃ হাবিবুল্লাহ বাহার উজ্জ্বল, সহ-প্রচার সম্পাদক আয়নাল আহমেদ, কার্যকরি সদস্য মোশারফ হোসেন, মোঃ সোহেল, মোঃ ইয়াসিন মোল্লা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।