shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

অভিযান লঞ্চের মালিক-মাস্টারসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০২১, ১৯:০৯

গ্রেপ্তারি পরোয়ানা

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ও নিহতের ঘটনায় লঞ্চের মালিক হামজালাল শেখসহ আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নৌ আদালত।

রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে নৌ অধিদপ্তরের করা মামলার আবেদনের প্রেক্ষিতে নৌ আদালতের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) জয়নাব বেগম এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে নৌ অধিদপ্তরের মুখ্য ইন্সপেক্টর শফিকুর রহমান বাদী হয়ে এই মামলা করেছেন বলে জানিয়েছেন নৌ আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা (প্রসিকিউটর অফিসার) বেল্লাল হোসাইন।

বেল্লাল হোসাইন বলেন, লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন আসার পর ইন্সপেক্টর শফিকুর রহমান বাদী হয়ে এই মামলা করেন।

গত শুক্রবার ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ভোররাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুন লেগে এখন পর্যন্ত ৪০ জনের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।