shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সহযোগিতা কামনা স্পিকারের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০২১, ১৯:৩০

বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সহযোগিতা কামনা স্পিকারের

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

রবিবার (২৬ ডিসেম্বর) তার সঙ্গে সংসদ ভবনে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান সাক্ষাৎ করতে গেলে স্পিকার এই সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা দু’দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী-গ্রুপ, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, ‘সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশ থেকে অধিক সংখ্যক দক্ষ কর্মীর জন্য সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি একটি প্রশংসনীয় উদ্যোগ।’

সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য স্পিকারকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।

এসময় রাষ্ট্রদূত বলেন, ‘দুই দেশের সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ 

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।