স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ ডিসেম্বর ২০২১, ১৫:১৬
বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন, তার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপিই দায়ী থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার চিকিৎসা সরকারি হাসপাতালে বঙ্গবন্ধু মেডিক্যালে হওয়ার কথা। কিন্তু তিনি অনেকটা মুক্তভাবে থাকছেন। বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে কোনো অবনতি ঘটলে দায় তাদেরই নিতে হবে।
সদ্য সমাপ্ত চতুর্থ ধাপের ইউপি নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, এবার দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হচ্ছে। এখানে আমরা দেখছি বেশিরভাগ ইউপিই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এরপরের অবস্থানের আছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। সবশেষে বিএনপি। তারা দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাদের প্রার্থী ছিল। তাদের মধ্যে মাত্র কয়েকজন জয় পেয়েছেন। এই নির্বাচনই প্রমাণ করে দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই, অন্য কেউ নেই।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com