shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

আগামী সপ্তাহেই শুরু হতে পারে শৈত্যপ্রবাহ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ ডিসেম্বর ২০২১, ১৫:৪৯

আগামী সপ্তাহেই শুরু হতে পারে শৈত্যপ্রবাহ

সাধারণত পৌষে অন্য বছরগুলোতে যে পরিমাণ শীত পড়ে এবছর তেমনটা দেখা যায় নি। পৌষ মাসের ১৩ দিন শেষ, তবুও ঢাকাতে খুব একটা শীতের দেখা মেলেনি। আবহাওয়া অফিস বলছে, আগামী দুই দিন শীত আরেকটু কমবে। এ সময় তাপমাত্রা কিছুটা বাড়বে, হতে পারে বৃষ্টি।

তবে এমন পূর্বাভাসের সঙ্গে নতুন বছরে শৈত্যপ্রবাহের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলছে, বছরের শুরুতেই উত্তরাঞ্চলের সঙ্গে সঙ্গে সারা দেশেই জেঁকে বসবে শীত।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্তমানে ঢাকায় স্বাভাবিকের থেকে তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে। এ ছাড়া আগামীকাল দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, শৈত্যপ্রবাহ জানুয়ারির প্রথম সপ্তাহে আসতে পারে। আগামী দু-এক দিনে তাপমাত্রা বাড়তে পারে, তারপর ধীরে ধীরে কমতে থাকবে তাপমাত্রা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।