স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ ডিসেম্বর ২০২১, ১৭:৪৮
বিদেশে উন্নত চিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়া মারা গেলে সব দায় আওয়ামী লীগকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মানিকগঞ্জের আউটার স্টেডিয়ামে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলের অসংখ্য নেতাকর্মীদের জমায়েত হয়। সেখানে একথা বলেন মহাসচিবসহ বিএনপির সিনিয়র নেতারা।
এসময় তিনি বলেন, বেগম জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আইনে সুযোগ থাকা সত্ত্বেও সরকার তালবাহানা করছে।
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার অভাবে বেগম জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আইনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আছে। কিন্তু সরকার তালবাহানা করছে। উন্নত দেশে চিকিৎসার অভাবে বেগম জিয়া মারা গেলে তার দায় নিতে হবে সরকারকে।
তিনি আরও বলেন, সারাদেশে সব জেলায় জেলায় লাখ লাখ মানুষের উপস্থিত হয়ে দাবি জানাচ্ছে বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার। তারপরও সরকার বিএনপির দাবি কানে শুনছেন না।
'আওয়ামী লীগের সময় শেষ হয়ে গেছে। মার্কিনীরা-জাতিসংঘসহ সকল গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে, গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছে', বলেন তিনি।
ফখরুল আরও বলেন, রাষ্ট্রপতি ২০১৪ এবং ২০১৮ সালে নির্বাচন কমিশন খালেদার বিদেশে চিকিৎসায় আইনগত সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রীগঠন করেছিলেন। বিনা ভোটে এবং আগের রাতে ব্যালট বাক্স ভর্তি হয়েছিল সেবার। এবার সংলাপের নামে নাটক বন্ধ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় না নিলে শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com