স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ ডিসেম্বর ২০২১, ১৮:০৫
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী- ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজায় মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেয়।
জানাজা শেষে জয়নাল হাজারীর মরদেহে আওয়ামী লীগ এবং জাসদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও শ্রদ্ধা জানায় তার রাজনৈতিক সহযোদ্ধারা। এসময়, ৭৫ পরবর্তী সময়ে রাজনীতিতে জয়নাল হাজারীর অবদান তুলে ধরেন তারা।
এরপর তার দেহ ফেনীতে নিয়ে যাওয়া হবে। বাদ আসর ফেনী পাইলট স্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে শেষ ইচ্ছা অনুযায়ী ফেনী শহরে মাস্টার পাড়ার মুজিব উদ্যানে প্রবীণ এই রাজনীতিবিদকে সমাহিত করা হবে। সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল হাজারীর মৃত্যু হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com