স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৪ জানুয়ারি ২০২২, ২০:০৪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজয়ের ‘ডরে’ তৈমুর আলম খন্দকারকে অব্যাহতি দিয়েছে বিএনপি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুরকে দলের চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন,নাসিক নির্বাচনে তৈমুরের জয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি ভালোভাবেই অনুধাবন করতে পেরেছে বিএনপি। তাই আগেই তাকে দলের বিভিন্ন পদ থেকে অব্যাহতি দিয়েছে দলটি। যাতে পরাজয়ের গ্লানি সইতে না হয় তাদের। নানাভাবে এ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে তারা।
৩২ জেলায় সমাবেশ শেষে বিএনপি মহাসচিব মন্তব্য করেছেন ‘আওয়ামী লীগকে জনগণ আর চায় না’। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন,আসলে মির্জা ফখরুল সাহেবরা বছরের পর বছর দলীয় কার্যালয় নয়াপল্টনের সামনে কয়েকশ মানুষ দেখতেই অভ্যস্ত। সম্প্রতি বিভিন্ন জেলায় তাদের সমাবেশে আমরা দেখেছি। তারা মারামারি করে নিজেরা নিজেদের সমাবেশ পণ্ড করেছে। বিভিন্ন সমাবেশে হাজার হাজার নয়, কয়েকশ মানুষ দেখেই খেই হারিয়ে ফেলেছেন বিএনপির নেতাকর্মীরা।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছে। সরকারের সঙ্গে আছে।নির্বাচনে বিএনপি সেটি অনুধাবন করতে পারবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com