স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৭ জানুয়ারি ২০২২, ২০:২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ২০২২ সালের জুনে স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করা হবে। আর চলতি বছরের শেষ দিকে বহুল প্রত্যাশিত মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের ৩ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় (৭ জানুয়ারি) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা জানান।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে রয়েছে। দেশ প্রগতির পথে এগিয়ে যাচ্ছে। নানা ধরনের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ইংরেজি নতুন বছরের জুনে বহুল কাঙ্ক্ষিত পদ্মাসেতু দিয়ে যোগাযোগ ব্যবস্থা চালু হবে। এছাড়া এই বছরের শেষ দিকে মেট্রোরেল চালুর পরিকল্পনা করছে সরকার। এ দুটি চালু হলেই প্রবৃদ্ধি বাড়বে। সারাদেশের অর্থনীতি ত্বরান্বিত হবে।
তিনি বলেন, আগামী বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করার চিন্তা করা হচ্ছে। এটি হলে জাতীয় গ্রিডে বিদ্যুত সরবরাহ বাড়বে। মানুষে জানমালের সার্বিক নিরাপত্তা নিয়ে কাজ করছে সরকার।
দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। তাই জনগণকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, করোনা প্রতিরোধে ভ্যাকসিনের বিকল্প নেই। সবাইকে তা নিতে হবে। প্রতিমাসে ১ কোটি মানুষকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবাল-বৃদ্ধ-বণিতা সবাইকে টিকা নিতে হবে।
দুর্নীতিবাজ যে দলেরই হোক, ছাড় নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিজ দলের কেউ দুর্নীতি করলেও রক্ষা পাবে না। আমরা কাউকে ছাড় দেব না। দেশ এগিয়ে যাচ্ছে। তবে স্বাধানতাবিরোধী চক্র দেশের উন্নয়ন রুখে দিতে ষড়যন্ত্র করছে। তাদের প্রতিরোধ করতে হবে। অন্যথায় উন্নয়ন ব্যাহত হবে। গত ১৩ বছরে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com