shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

‘ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে, এখনই সাবধান হতে হবে’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৭ জানুয়ারি ২০২২, ২২:০০

‘ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে, এখনই সাবধান হতে হবে’

বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় এই ভাইরাস থেকে সুরক্ষায় এখনই সাবধান হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যার পর জাতির উদ্দেশে ভাষণে এ আহ্বান জানান তিনি।

করোনাভাইরাস মহামারির কারণে বিগত দুই বছর সঙ্কটময় পরিস্থিতির মধ্য দিয়ে আসার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সেই সঙ্কট এখনও কাটেনি। এর মধ্যেই আবার বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদের এখনই সাবধান হতে হবে।’

এক্ষেত্রে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি যারা এখনো টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়ার অনুরোধ করেছেন তিনি।

চলতি জানুয়ারি মাস থেকেই আবার করোনার গণটিকা দেওয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, প্রতি মাসে এক কোটি মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচি নেওয়া হয়েছে।

বর্তমানে দেশে সাড়ে ৯ কোটির বেশি টিকা মজুদ রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দেওয়া তথ্য মতে, দেশে এখন পর্যন্ত ১২ কোটি ৯৫ লাখ ৮০ হাজার ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন প্রায় ৭ কোটি ৫৮ লাখ মানুষ, আর দুই ডোজ পেয়েছেন ৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।