shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

মরে গেলেও মাঠ ছাড়বো না: তৈমুর

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জানুয়ারি ২০২২, ১৪:২৩

মরে গেলেও মাঠ ছাড়বো না: তৈমুর

আবারও নেতাকর্মীদের গ্রেপ্তার ও পুলিশি হয়রানির অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোট যেমনই হোক, লড়বেন তিনি। মাঠ ছাড়বেন না।

তৈমূর আলম খন্দকার আরও বলেন, আজ আপনাদের সামনে হাজেরা বেগম উপস্থিত আছে। তার স্বামী মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক। সে আমার বাড়িতে রাত দুটো পর্যন্ত ছিল। তাকে ঈদগাহের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগই আমার দলের গুরুত্বপূর্ণ পদের নেতা এবং নির্বাচনের দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, এমনকি সরকারি দলের সদস্যদেরও হুমকি ধমকি দেওয়া হচ্ছে। পাঠানটুলি এলাকার একটা ছেলে আহসান, সেই এলাকায় আমার নির্বাচনের দায়িত্ব পালন করছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এখনও তার খোঁজ পাইনি।

তৈমূর আরও বলেন, আমি প্রচার না সংবাদ সম্মেলন করছি। আমি ভোট চাইনি। আমার ঘরে আগুন লাগিয়ে দিলে আমি কি বলবো না? আমার লোকজন গ্রেপ্তার হচ্ছে, আমার গলায় আপনি ফাঁসি লাগিয়ে দিবেন, আমি কথা বলতে পারবো না। সেটা তো হবে না। এটা নৈতিক দায়িত্ব। প্রশাসনকে বলব জনগণের সেবা করা আপনাদের দায়িত্ব। বহুবার রিকোয়েস্ট করেছি এখন বিবেকের কাছে ছেড়ে দিলাম। আগামীকালের ভোট যাই হোক আমরা মাঠে থাকবো। গ্রেপ্তার হলে হবো কিন্তু নির্বাচন চালিয়ে যাবো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।