shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

কাল শুরু হচ্ছে সংসদ অধিবেশন, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জানুয়ারি ২০২২, ১৯:০৫

কাল শুরু হচ্ছে সংসদ অধিবেশন, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন আগামীকাল রোববার বিকাল চারটায় শুরু হবে। সংবিধানের বিধান অনুযায়ী বছরের প্রথম এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

মহামারিকালের অন্য অধিবেশনগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে চলবে সংসদের বৈঠক। পাশাপাশি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের চলতি সময়ে আরোপ করা হচ্ছে বাড়তি কড়াকড়ি। এর আগে গত ১ জানুয়ারি সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।

প্রথম দিন সংসদের বৈঠকের শুরুতে শোক প্রস্তাব ও সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার রাষ্ট্রপতিকে ভাষণ দেয়ার আহ্বান জানাবেন। রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশন মুলতবি করা হবে।

মুলতবির পর যেদিন সংসদের বৈঠক আবার বসবে তখন রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। পুরো অধিবেশন জুড়ে সেই প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা।

অধিবেশনের শুরুর দিন কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ সনদ পাওয়া সব সংসদ সদস্য অংশ নেবেন। এরপর তাদের তালিকা অনুযায়ী সংসদ কক্ষে প্রবেশের জন্য জানানো হবে। সংসদের হুইপরা এ নিয়ে তালিকা তৈরিও করে ফেলেছেন। প্রত্যেক বৈঠকের আগে তালিকাভুক্ত এমপিদের করোনার নেগেটিভ সনদ সংগ্রহ করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।