shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

বছরের প্রথম সংসদ অধিবেশন বিকালে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জানুয়ারি ২০২২, ১১:২৬

বছরের প্রথম সংসদ অধিবেশন বিকালে

নতুন বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে আজ। একাদশ সংসদের ষোড়শ এ অধিবেশন বিকাল ৪টায় শুরু হচ্ছে। রেওয়াজ অনুযায়ী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এনে তার ওপর আলোচনা হবে। সে হিসাবে এবারের অধিবেশন দীর্ঘ হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অধিবেশন সংক্ষিপ্তও হতে পারে।

সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ অথবা ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোভিড পরিস্থিতির ওপর এর ব্যাপ্তি নির্ভর করছে।

রাষ্ট্রপতির ভাষণ ও এর ওপর আলোচনা ছাড়াও বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে এবারের অধিবেশনে।

সংসদের পঞ্চদশ অধিবেশন গত বছরের ১৪ নভেম্বর শুরু হয়ে ৯ কার্যদিবস চলে ২৮ নভেম্বর শেষ হয়। ওই দিন অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় এবারের অধিবেশনও সাংবাদিকরা সংসদ থেকে কাভার করতে পারবেন না। সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে কভার করতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।