shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ৫ হাজারের বেশি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জানুয়ারি ২০২২, ১৯:১১

২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ৫ হাজারের বেশি

করোনা সংক্রমণ বেড়ে চলার মধ্যে মাত্র একদিনের ব্যবধানে দৈনিক শনাক্ত পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। আর গেলো ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আট জন।

এই সময়ের মধ্যে সারাদেশে পরীক্ষা বিবেচনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ২২২ জন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিলো তিন হাজার ৪৪৭ জন।

এক দিনের ব্যবধানে নতুন রোগী বেড়েছে এক হাজার ৭৭৫ জন। শুধু তাই নয়, শনাক্তের হারের লক্ষ্য করা গেছে বড় ধরনের পরিবর্তন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মোট ২৯ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ।

আগের দিন এই হার ছিলো ১৪ দশমিক ৩৫ শতাংশ। অথচ গত মাসের প্রথম দিকেও দেশে করোনা শনাক্তের হার এক শতাংশের ঘরেই ছিলো।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৮ জনের মধ্যে পাঁচ জন পুরুষ ও তিন জন নারী।

তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, চট্টগ্রামে তিনজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

গেলো ডিসেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে দেশে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে। গত মাসের শেষ দিকেও দৈনিক রোগী শনাক্ত পাঁচশ’র ঘরে ছিলো।

সেখানে ধারাবাহিকভাবে বেড়ে এই সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায় ১০ জানুয়ারি। তার চার দিনের মাথায় গেলো শুক্রবার দৈনিক রোগী শনাক্ত চার হাজার ছাড়ানোর তথ্য আসে।

দেশের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অতি সংক্রমাক ওমিক্রন ধরন দেশে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। এর প্রভাবে সংক্রমণের হারও বাড়ছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান সমাবেশ বন্ধসহ ১১ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

২০২০ সালের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জন।

সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৪৪ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জন। সবশেষ ২৪ ঘণ্টায় ২৯৩ জন সুস্থ হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।