shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

আবারো নারায়ণগঞ্জ সিটির মেয়র হলেন আইভী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জানুয়ারি ২০২২, ২০:০২

আবারো নারায়ণগঞ্জ সিটির মেয়র হলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের চেয়ে বিপুল ভোটে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন তিনি। এ নিয়ে টানা তৃতীয়বার নাসিক মেয়র হলেন আইভী।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ায় দ্রুত আসছে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। মোট ১৯২টি কেন্দ্রে নৌকা প্রতীকে আইভী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। অর্থাৎ ভোটের পার্থক্য ৬৯ হাজার ১০২।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে রাতে প্রিজাইডিং অফিসার সংবাদকর্মীদের এ ফল জানান।

তবে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে রিটার্নিং কর্মকর্তা  মাহফুজা আক্তার বেসরকারিভাবে এ ফল ঘোষণা করছেন। ইসি এখনও পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেনি।

বহুল আলোচিত নাসিক নির্বাচনে সারাদিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। ইসি কমিশনার মাহবুব তালুকদার জানিয়েছেন,কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো কেন্দ্রেই সংঘর্ষ বা সন্ত্রাসের ঘটনার সূত্রপাত হয়নি।

গত ৩০ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ১৬ জানুয়ারি ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৪৮ জন এবং সংরক্ষিত নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়েন ৩৪ প্রার্থী।

নাসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাতজন। আইভী ও তৈমুর ছাড়া বাকিরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।