shopner bd
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩২
×

নাসিক নির্বাচনে উন্নয়নবিমুখ রাজনীতির ভরাডুবি হয়েছে: ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জানুয়ারি ২০২২, ১৬:০৭

নাসিক নির্বাচনে উন্নয়নবিমুখ রাজনীতির ভরাডুবি হয়েছে: ওবায়দুল কাদের

ষড়যন্ত্র ও অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী, নারায়ণগঞ্জ সিটিতে তাদের বিপর্যয় ঘটেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে নাসিক নির্বাচন পরবর্তী ব্রিফিংকালে এই মন্তব্য করেন।

রবিবার অনুষ্ঠিত নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখরতা সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার এ বিজয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘ইভিএম-এ ভোট দেওয়া এবং নির্বাচন কমিশনের যারা সমালোচনা করেছিল, তারা এখন গতকাল অনুষ্ঠিত নির্বাচনকে সেরা নির্বাচন বলছে। বছরের শুরুতেই একটি বড় নির্বাচন ছিল নারায়ণগঞ্জ সিটি নির্বাচন।’

অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণ, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।