স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ জানুয়ারি ২০২২, ১৬:৪৬
নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নেয়ার জন্য বঙ্গভবনে প্রবেশে করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ।
আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টা ৫৬ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করে দলটির সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতারা।
রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের বিকেল ৪টায় সংলাপ শুরু হওয়ার কথা।
আওয়ামী লীগের প্রতিনিধি দলে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।
প্রসঙ্গত, বর্তমান নির্বাচন কমিশনের পাঁচ বছরের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। এই সময়ের মধ্যেই নতুন নির্বাচন কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি। আর নতুন কমিশনের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনে গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com