স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ জানুয়ারি ২০২২, ১৭:৫৪
করোনাভাইরাসে নতুন করে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৪২৭ জন। গতকালও দেশে করোনায় ৮ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৭৬ জনের। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ২২২ জন।
শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশ। গতকাল এই হার ছিলো ১৭ দশমিক ৮২ শতাংশ।
সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৫৪ জনের।
দেশে করোনার শনাক্তের ৬৮০তম দিন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট সংক্রমিত হয়েছেন ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৩ হাজার ৩২০ জন।
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪২ হাজার ৯১৩ জন।
গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৪৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩১ হাজার ৯৮০টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ৭ জন। চট্টগ্রামে ২ ও বরিশালে ১ জন মারা গেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৫৮ হাজার ৯৮৫ জনের। সুস্থ হয়েছেন ২৬ কোটি ৭৮ লাখ ১৫ হাজার ৫৫৭ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৩২ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ৪৮৫ জন
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com