shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বাড়তে পারে বিধিনিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ জানুয়ারি ২০২২, ১৬:২২

সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বাড়তে পারে বিধিনিষেধ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে বিধিনিষেধ আরও বাড়ানো হতে পারে। এ কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি বলেন, মাস্ক পরা নিশ্চিত করতে আগমীকাল মঙ্গলবার থেকে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি মোড়ে মোড়ে চলবে অভিযান।

এর আগে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আজ সোমবার থেকে সরকারি-বেসরকারি সব অফিস অর্ধেক জনবল নিয়ে চালানোর নির্দেশনা দিয়েছে সরকার।

গত রাতে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই বিধিনিষেধ চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে রাতে নির্দেশ জারি হওয়ার কারণে অনেক অফিসেই বিষয়টি জানত না।

এদিকে সারা দেশে নিম্ন আদালতের কার্যক্রম অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে চলবে বলে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।