shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

ফেব্রুয়ারির শেষে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৩

ফেব্রুয়ারির শেষে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান চলতি মাসের শেষের দিকে খুলে দেয়ার আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসসির ফলাফল গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করি এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।

তিনি আরও বলেন, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষার্থীরা। আমরা অনলাইনে বা টেলিভিশনে ক্লাসের ব্যবস্থা করেছি। কিন্তু তারপরও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, সবার সঙ্গে মিলেমিশে থাকা হয়নি।

শেখ হাসিনা বলেন, অমিক্রণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা আশা করছি দ্রুতই সমাধান করতে পারব।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান যাতে আমরা খুলতে পারি তার জন্য টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২২ ফেব্রুয়ারি খুলতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) তিনি এমন ইঙ্গিত দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।