shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৪

‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত

‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এর ফলে এখন থেকে বাধ্যতামূলকভাবে সবাইকে এই স্লোগান ব্যবহার করতে হবে।

আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান করার জন্য হাইকোর্টের একটি রায় আছে। মন্ত্রিসভায় এ নিয়ে আলাপ হয়। আলাপের পর সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্কুলার দিয়ে ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারী, রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ বলবেন। এ ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলি, সভা-সেমিনারের ক্ষেত্রে ‘জয় বাংলা’ বলতে হবে।

২০২০ সালে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।