স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩২
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে দেশের মানুষ তাদের রুখে দেবে। এমনকি রাজাকার, আলবদর এবং তাদের উত্তরসূরীরাও যদি ষড়ষন্ত্র করে তাহলেও প্রতিরোধ করবে জনগণ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, সেচ প্রকল্পের আওতায় কসবা ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার এবং আনসার সদস্যদের জন্য ব্যারাক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, বাংলাদেশ ভেসে আসা দেশ নয়। বঙ্গবন্ধুর নির্দেশনায় বহু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। বীর মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন। বাংলাদেশ এই পথিবীর মানচিত্রে ভবিষ্যতেও বাংলাদেশ হিসেবে থাকবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, দেশের জনগণ তার সঠিক জবাব দেবে। আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনায়, বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকব। আমাদের মধ্যে ভাগাভাগি থাকবে না। যদি নিজেদের মধ্যে ভাগাভাগি থাকে তাহলে দূর করে ফেলেন। কারণ ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে ৩টি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব গোলাম সারোয়ার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার জীবন এবং কসবা পৌর মেয়র মো. গোলাম হাক্কানী।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com