shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২২

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন ওবায়দুল কাদের

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সকালে ঢাকায় ফিরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইটযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ওবায়দুল কাদের গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যান।

ওবায়দুল কাদেরের সঙ্গে দিল্লী গিয়েছিলেন তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা আবু নছর রিজভী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব আবুল তাহের মো. মহিদুল হক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।