shopner bd
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
×

পিলখানা হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল দেশকে অকার্যকর করা: হাফিজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪০

পিলখানা হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল দেশকে অকার্যকর করা: হাফিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, একটি দেশের নাগরিকরা প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থসিদ্ধির জন্য নিজের দেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেবেন এটি কল্পনাবহির্ভূত ছিল। পিলখানা হত্যাকাণ্ডের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে অকার্যকর করা।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) পিলখানা ট্রাজেডিতে নিহতদের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

বিডিআর হত্যাকাণ্ডে প্রতিবেশী একটি রাষ্ট্রের বিশেষ ব্যক্তি, আন্তর্জাতিক মহল এবং দেশের বিশেষ একটি দল জড়িত রয়েছে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ বলেন, যেসব সেনাসদস্যকে হত্যা করা হয়েছে তারা অত্যন্ত বীরত্বের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রের বর্ডারে দায়িত্ব পালন করেছিলেন। আপনারা জানেন, বড়াইগ্রামসহ বিভিন্ন এলাকায় জনগণের জানমাল রক্ষাসহ বীরত্বের সঙ্গে তারা ভূমিকা পালন করেছিলেন।

তিনি বলেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে সেনাবাহিনীর মনোবল ভেঙ্গে দেওয়া। এর সঙ্গে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের অনেক নেতা জড়িত ছিলো। এই হত্যাকাণ্ডের নায়করা হত্যাকাণ্ডের আগে, পরিকল্পনাকারীদের সঙ্গে সভা করেছেন। পরদিন আবার তাদেরকেই পাঠানো হয়েছে বিদ্রোহ দমাতে। এটি বাংলাদেশের ইতিহাসে নৃশংস ঘটনা।

বিএনপি ক্ষমতায় এলে একদিন এ হত্যাকাণ্ডের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি। উন্নয়নের ধোঁয়া তুললেও জনগণের কোনও উন্নয়ন হয়নি দাবি করে হাফিজ বলেন শুধু উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের।

দেশের বর্তমান প্রেক্ষাপটের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে বিএনপি ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে তা অনুসন্ধানের দরকার। তবে এতে জনগণের অনেক দায়িত্ব রয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আবার আমাদের রাজপথে নামতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার। সভার সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।