shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

আগের মতোই চলবে টিকার প্রথম ডোজের কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২০

আগের মতোই চলবে টিকার প্রথম ডোজের কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী

দেশে আগের মতোই করোনাভাইরাস টিকার প্রথম ডোজ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আগের মতোই দেশে টিকার প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম চলবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) টিকা বিষয়ক কার্যক্রম নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, দেশে টিকার কোনও কমতি নেই। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আজকের পরও টিকার প্রথম দ্বিতীয় ও বুস্টার ডোজ চলমান থাকবে। সব ধরনের টিকার কার্যক্রম বজায় থাকবে।

তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকা প্রয়োগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া লক্ষ্যমাত্রা বাংলাদেশ অতিক্রম করেছে। আজ (শনিবার) এক কোটিরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। এ নিয়ে আমরা ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনতে পেরেছি।

মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে লক্ষ্যমাত্রা রয়েছে, আমরা সেটি পিছনে ফেলে দিয়েছি। তারা জানিয়েছিল আমরা দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে যেন টিকার আওতায় আনি। সে হিসেবে আমাদের সাড়ে ১১ কোটি মানুষকে টিকার আওতায় আনার কথা থাকলেও আমরা ১২ কোটি মানুষকে টিকার প্রথম ডোজ দেয়া সম্পন্ন করে ফেলেছি। এটি আমাদের জন্য অনেক বড় সফলতা।

তিনি বলেন, বিপুল সংখ্যক লোক লোক টিকা নিতে এসেছে। সব কেন্দ্রগুলোই লোকারণ্য। কোথাও কোনো সমস্যার কথা জানতে পারিনি। টিকা নেয়ার আগ্রহ দেখে আমরা অভিভূত। পৃথিবীতে টিকা নেয়ার অনীহা থাকলেও আমাদের দেশের মানুষ টিকাবান্ধব।

মন্ত্রী বলেন, টিকা দেয়ার সংখ্যার দিকে ১০ম স্থানে আছি। বড় বড় রাষ্ট্রসহ ১৯০টি দেশ আমাদের চেয়ে পিছিয়ে আছে। রাশিয়া, তুরস্কসহ আরও অনেকের থেকে আমরা এগিয়ে আছি টিকাদানের ক্ষেত্রে।

এদিকে স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া বলেন, ভ্যাকসিন নিতে মানুষের বাধভাঙা উল্লাস দেখা যাচ্ছে। আমাদের ক্যাম্পেইন সফল। হেলথের বিভিন্ন পর্যায়ের এক লাখ কর্মকর্তা আন্তরিকভাবে কাজ করেছে। শতভাগ মানুষকে ভ্যাকসিন দিতে গণটিকা আরও দুদিন বাড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।