shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

ইসি নয়, মাথাব্যথা নির্বাচনকালীন সরকার নিয়ে: মির্জা ফখরুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৮

ইসি নয়, মাথাব্যথা নির্বাচনকালীন সরকার নিয়ে: মির্জা ফখরুল

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের মাথাব্যথা একটা বিষয় নিয়ে, সেটি হলো নির্বাচনকালীন সরকার নিয়ে। কারণ আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে নিশ্চিত থাকতে পারেন কোনো নির্বাচন হবে না।

রোববার (২৭ ফেব্রয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত কেরানীগঞ্জ মডেল থানার ওসি আব্দুস সালামের সাম্প্রদায়িক উক্তি ও নিপুন রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে নির্বাচন কমিশন নিয়ে ভেবে লাভ নেই। বিএনপি’র একমাত্র দাবি এই সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ একটি সরকারের অধীনে নির্বাচন।

নিপুণ রায়ের ওপর হামলার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘মূল বিষয় হচ্ছে চরমভাবে গণতন্ত্রহীনতা, ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদিতা জোর করে জনগণের ঘাড়ে চেপে বসে সব অধিকার কেড়ে নিয়েছে। বর্তমান শাসকগোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য সাম্প্রদায়িকতা ব্যবহার করছে।’

আওয়ামী লীগ প্রতারণা করে জানিয়ে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সব আশাকে তারা কবর দিয়েছেন।’ মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সেই আত্মাটা কোথায় গেল বলে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব।

দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রদায়িক ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘এসব ঘটনার কোনো বিচার হয় নাই। বিচার হলেই থলের বিড়াল বের হয়ে যাবে। তাই বিচারহীনতার সংস্কৃতি তারা ইচ্ছা করে টিকিয়ে রেখেছে।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালসহ অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।