স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১০
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এখনই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে কোন প্রভাব পড়বে না। রোববার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমরা পর্যবেক্ষণ করছি। ক্ষণে ক্ষণে বিশ্ব পরিস্থিতি পাল্টাচ্ছে। ফলে এই যুদ্ধ আসলেই কতখানি প্রভাব ফেলবে তা বলার সময় আসেনি।
গতবছর পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিয়্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাজ সম্পন্ন হলে রূপপুর কেন্দ্রে দুটি ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবার কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রূপপুরের প্রথম ইউনিট ২০২৩ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারবে বলে ধারণা দিচ্ছে কর্তৃপক্ষ।
এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে ১ লক্ষ ১৩ হাজার কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। বাংলাদেশে একক প্রকল্প হিসেবে এটি সবচেয়ে বড় কোনো অবকাঠামো প্রকল্প।
বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে সহযোগিতা দিচ্ছে রাশিয়ার আনবিক শক্তি কর্পোরেশন রোসাটম। তারাই প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করবে এবং ইউরেনিয়াম জ্বালানি ব্যবহারের পর বর্জ্য ফেরত নিয়ে যাবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com