স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৩৫
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচন নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ আরও বেশি যোগ্য নেতৃত্বকে দায়িত্ব দিবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে জানিয়ে তিনি বলেন, মনে রাখতে হবে সুসময়ের কর্মীরা দলের বন্ধু না, দুঃসময়ে যারা দলের পাশে থাকে তারাই দলের প্রকৃত বন্ধু।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সঠিক নেতৃত্ব ও জনপ্রিয়তাই আগামীতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবে। বিএনপির প্রধান দুজনেই দণ্ডপ্রাপ্ত উল্লেখ করে তাদের নির্বাচন করার যোগ্যতা নেই। নির্বাচনের যোগ্য নেতা কখনো দণ্ডপ্রাপ্ত আসামী হতে পারেনা।
সেতু মন্ত্রী আরও বলেন, এই নির্বাচন নিয়ে অনেক বেশি ষড়যন্ত্র শুরু হয়েছে তাই এই নির্বাচনকে ছোট মনে করা যাবেনা। প্রতিপক্ষকে দূর্বল মনে করা যাবেনা জানিয়ে তিনি বলেন, তারা কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, মনে রাখবেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ কাহুকে নেতৃত্বের ইজারা দেয়না। তাই মনে রাখতে হবে সঠিক পথে চলতে হবে, দলীয় নিয়ম-কানুন মেনে চলতে হবে। দল করবেন কিন্তু নিয়ম মানবেন না, অন্যায় ভাবে নমিনেশন দিবেন সে দিন চলে গেছে।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে.এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ তালুকদার এর সঞ্চালনায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য আব্দুর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এস.এম কামাল হোসেন। এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সদস্য ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাংসদ প্রফেসর মেরিনা জাহান কবিতা, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস।
সম্মানিত বক্তা হিসেবে উপস্থিতি আছেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে সাংসদ তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাংসদ ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা আংশিক) আসনের সাংসদ ডা. আব্দুল আজিজ, সিরাজগঞ্জ-৪ (চৌহালী-বেলকুচি) আসনের সাংসদ মোমিন মণ্ডল, সিরাজগঞ্জ-৫ (উল্লাপাড়া) আসনের সাংসদ তানভীর ইমাম।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০১৫ সালের ৮ জানুয়ারী সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আজকের এই সম্মেলন ঘিরে একদিকে যেমন নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি অন্যদিকে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব আসবে, প্রবীণ ও নতুনের নেতৃত্বে আরও শক্তিশালী হবে সিরাজগঞ্জ আওয়ামীলীগ এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে ৪ জন, ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী হয়েছেন। সভাপতি প্রার্থীরা হলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. কে.এম হোসেন আলী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, দলের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জজ কোর্টের পিপি গাজী আব্দুর রহমান, সহ-সভাপতি এ্যাড. বিমল কুমার দাশ। এবং সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস ছামাদ তালুকদার, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শামছুজ্জামান আলো, জেলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক ও কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com