shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

২১ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় ফেব্রুয়ারিতে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ মার্চ ২০২২, ২৩:১০

২১ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় ফেব্রুয়ারিতে

দেশে প্রবাসী আয়ে মন্দা অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার ৮৬৫ কোটি টাকা। তবে এই আয় গত ২১ মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে প্রবাসীরা ১০৯ কোটি ২৯ লাখ ডলারের আয় পাঠিয়েছিলেন।

দেশে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে সরকার ২০১৯-২০ অর্থ বছর থেকে ২ শতাংশ প্রণোদনা দিয়ে আসছে। সবশেষ চলতি বছরের ১ জানুয়ারি থেকে এর পরিমাণ আরও দশমিক ৫০ শতাংশ বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়েছে। তারপরও রেমিট্যান্সে পতনের ধারা অব্যাহত রয়েছে।

জানা যায, জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে ১৭০ কোটি ৪৪ লাখ ডলার পাঠিয়েছেন। এক মাসের ব্যবধানে প্রবাসী আয় এক হাজার কোটি টাকার বেশি কমেছে, যদিও ফেব্রুয়ারি মাস ২৮ দিনে। তা সত্ত্বেও আয় হ্রাসের হার অনেক বেশি। তাছাড়াও যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ কম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।