shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন কার্যক্রম অনলাইনে প্রচারের সুপারিশ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ মার্চ ২০২২, ২২:৫৯

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন কার্যক্রম অনলাইনে প্রচারের সুপারিশ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় সবার কাছে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন কার্যক্রম অনলাইনে প্রচারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে তাদের শিল্প-সংস্কৃতি সংরক্ষণ ও তাদের ভাষা, চেতনা বিকাশে কাজ করার সুপারিশ করা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) সংসদ ভবনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৪তম বৈঠকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটকে (রাঙ্গামাটি) করা হয় এ সুপারিশ।

এছাড়া কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের জায়গায় পর্যটকদের আকৃষ্ট করে এমন দৃষ্টিনন্দন ও আয়বর্ধক প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে বৈঠকে অংশ নেন- কমিটির সদস্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, অসীম কুমার উকিল, সুবর্ণা মুস্তাফা, সেলিনা ইসলাম এবং শেরিফা কাদের।

আরও উপস্থিত ছিলেন- সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।