shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশ ও দক্ষিণ সুদানের সম্পর্ক অনন্য উচ্চতায়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ মার্চ ২০২২, ১৩:০৮

বাংলাদেশ ও দক্ষিণ সুদানের সম্পর্ক অনন্য উচ্চতায়

সবেচয়ে কম বয়সী দেশ দক্ষিণ সুদানের শান্তিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা এখন মুখে মুখে।

শান্তিরক্ষী হিসেবে নয়, বাংলাদেশের সেনাবাহিনীকে অবিচ্ছেদ্য অংশ মনে করে তারা। জাতিসংঘ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বললেন, বাংলাদেশ মহৎ কাজ করছে। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান ৪ দিনের সফরে মিশন পরিদর্শন করেন।

দক্ষিণ সুদান স্বাধীন হওয়ার আগ থেকেই দেশটির শান্তিরক্ষায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। দুই দশকে নানা কর্মকাণ্ডের কারণে দেশটির জনগণের আস্থা অর্জন করেছে বাংলার সেনারা। তাই বাংলাদেশের সেনাপ্রধানের সফরে এই আয়োজন।

সম্প্রতি দেশটিতে চার দিনের সফর করেছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৈঠক করেছেন সাউথ সুদানের সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তা ও মন্ত্রীর সঙ্গেও।

দক্ষিণ সুদান দেশটির সেনাবাহিনীর এই ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, শুধু শান্তিরক্ষী হিসেবে নয়, বাংলাদেশ সেনাদের অবিচ্ছেদ্য অংশ মনে করে তারা। সেনাপ্রধানের এই সফরে বৈঠক হয়েছে সাউথ সুদানের পররাষ্ট্র উপমন্ত্রী ও জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গেও। ইউএন মিশনও সন্তুষ্ট শান্তিরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।