shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

দুর্নীতির প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে: মির্জা ফখরুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ মার্চ ২০২২, ২৩:১০

দুর্নীতির প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে: মির্জা ফখরুল

সরকারের দুর্নীতির প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছে বিএনপি। কম দামে সরবরাহের আশ্বাস দিয়েও আওয়ামী লীগ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ বলে অভিযোগ করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই দেশ চালাতে না পারার অভিযোগে সরকারকে পদত্যাগে আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (৪ মার্চ) সকালে দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মানববন্ধনে ফখরুল বলেন, মিথ্যা বলে নিজেদের দুর্নীতি হালাল করতে চায় সরকার। মহাসচিবের অভিযোগ, কম দামে মানুষকে খাওয়ানোর আশ্বাস দিয়ে ক্ষমতায় আসলেও তা নিতে ব্যর্থ সরকার। তাই, এখনই পদত্যাগের আহ্বান জানান তিনি।

ফখরুল আরও বলেন, সরকার আমাদের নেত্রী খালেদা জিয়াকে ভয় পায়। কারণ তিনি যদি বাইরে আসেন, গাড়ির মধ্যে বসে শুধু হাত দেখান তাহলে এ দেশের মানুষকে কেউ আটকে রাখতে পারবে না। সাহস থাকলে খালেদা জিয়াকে ছেড়ে দেন, তাকে বাইরে আসতে দেন।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, নিত্যপণ্যের দামে নাজেহাল দেশবাসী। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনপ্রয়োগকারী সংস্থার ভাইয়েরা এটা কি আপনাদের ওপরে প্রযোজ্য নয়। দ্রব্যমূল্যের কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে।

উল্লেখ্য, সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।