shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

জাতীয় পাট দিবস আজ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ মার্চ ২০২২, ১২:৩৮

জাতীয় পাট দিবস আজ

আজ জাতীয় পাট দিবস। আজ রবিবার (৬ মার্চ) নানা আয়োজনর মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় পাট দিবস-২০২২। এবারের প্রতিপাদ্য ‘সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের জন্য ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

এদিকে দিবস উপলক্ষে রবিবার (৬ মার্চ) সকাল নয়টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সামনে থেকে আব্দুল গনি রোডে একটি র‌্যালি অনুষ্ঠিত হবে। এরপর ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে পাট দিবসের মূল অনুষ্ঠান হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। এদিনই তেজগাঁও মনিপুরিপাড়া জেডিপিসি চত্বরে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা শুরু হবে।

জাতীয় পাট দিবসে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য ১১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেবে সরকার। 

পাটখাত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ আমদানিতে নির্ভরশীলতা হ্রাস, পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদনও রপ্তানির মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখার জন্য এই পুরস্কার দেওয়া হবে।

এছাড়াও রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি সংলগ্ন জেপিডিসি চত্বরে তিনদিনব্যাপী বহুমুখী পাট পণ্য প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হবে।

পাটের সঙ্গে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পটভূমি বিবেচনায় ২০১৬ সালে প্রতি বছর ৬ মার্চ জাতীয়ভাবে পাট দিবস পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরের বছর থেকে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়ে আসছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।