স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৮ মার্চ ২০২২, ১৩:২৭
কোর অব সিগন্যালসের কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। আজ (৮ মার্চ) যশোর সেনানিবাসের সিগনাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সিগন্যালসের দশম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন তিনি।
অভিষেক অনুষ্ঠানে কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠ অধিনায়ক এবং মাষ্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে গৌরবমণ্ডিত কর্নেল কমান্ড্যান্ট র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান পৌঁছানোর পর কোর অব সিগন্যালসের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
স্বাগত বক্তব্যে সেনাপ্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে কোর অব সিগন্যালসের সব সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com