shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

সম্পদ বিদেশে পাঠাতেই পণ্যের দাম বাড়ানো হচ্ছে: মির্জা ফখরুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ মার্চ ২০২২, ২৩:৩১

সম্পদ বিদেশে পাঠাতেই পণ্যের দাম বাড়ানো হচ্ছে: মির্জা ফখরুল

সুপরিকল্পিতভাবে দেশের সম্পদ বিদেশে পাঠাতেই সরকার পণ্যের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি দাবি করেন, সরকার পণ্যের দাম কমাতে পারবে না। কারণ এই সিন্ডিকেটে তাদের টাকার ভাগ আসে। নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম, বেড়েছে দাম। পেঁয়াজ থেকে শুরু করে লাগাম ছাড়া দাম সবজিরও। ফলে খাবারের জোগান দিতেই নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের।

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

সমাবেশে বিএনপি মহাসচিব দাবি করেন, সরকার পণ্যের দাম কমাতে পারবে না। কারণ তাদের সিন্ডিকেটই এর সাথে জড়িত।

ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতারা সিন্ডিকেট করে। সিন্ডিকেট করে তারা সেখান থেকে ভাগ নেন। দুর্নীতিতে তারা সমস্ত দেশকে ভরিয়ে দিয়েছেন।

আমাদের মা, ভাই ও বোনদেরকে টিসিবির ট্রাকের পেছনে দৌঁড়ানো বন্ধ করতে হবে বলেও এসময় মন্তব্য করেন  বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, শুধু চাল, ডাল ও তেলের দাম কমালেই চলবে না। আমাদের জীবনকে জীবনের মতো করে চলতে দিতে হবে।

তিনি বলেন, সেই লক্ষ্যে এই সরকারকে বাধ্য করতে হবে, অবিলম্বে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে।

এক দিকে গণতন্ত্র ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে সরকার অন্যদিকে নিয়ন্ত্রণহীন বাজার। সব মিলিয়ে সরকার গোটা দেশকে নির্যাতনের কারখানা বানিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কর্মীদের শক্তি দেখেই সরকার পতনের আন্দোলনের ঘোষনা দেয়া হবে।

সমাবেশের কারণে জাতীয় প্রেসক্লাবের (হাইকোর্টের কদম ফোয়ারা থেকে পল্টন মোড়) সামনের একপাশ রাস্তা বন্ধ হয়ে যায়। এসময় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এর আগে দুপুর ১টা থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন। মিছিল ও সমাবেশ থেকে নেতাকর্মী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।