shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

দ্বিতীয় ডোজের গণটিকা শুরু ২৮ মার্চ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১০ মার্চ ২০২২, ১৩:১১

দ্বিতীয় ডোজের গণটিকা শুরু ২৮ মার্চ

রাজধানীসহ সারাদেশে আগামী ২৮ মার্চ আবারও একদিনে এক কোটি করোনা টিকা দেওয়া হবে। এ দিন দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।

গত ৮ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, ২৬ ফেব্রুয়ারি যারা টিকা নিয়েছেন তাদের একমাস পূরণ সাপেক্ষে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। স্থানীয় ব্যবস্থাপনায় যেভাবে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছিল, একইভাবে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। ২৬ ফেব্রুয়ারি প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের টিকা কার্ডে সম্পূর্ণ তথ্য সংযুক্ত করতে হবে।

এর আগে, প্রথম দফায় এক কোটি টিকা দেওয়ার সময় বিভিন্ন কেন্দ্রে প্রচুর ভিড় হয়। সেই পরিস্থিতি বিবেচনায় এনে যে সব স্থানে জনসমাগম বেশি হয় এবার সেখানে কেন্দ্র সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয় চিঠিতে।

২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দেশে একদিনে এক কোটি ২০ লাখ ৬৩ হাজার ৬৫৩ ডোজ টিকা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।