shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

জামাত-শিবির ফণা তুলে ছোবল দিতে এলে গলা কেটে দিতে হবে: খায়রুজ্জামান লিটন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ মার্চ ২০২২, ২২:৪৪

জামাত-শিবির ফণা তুলে ছোবল দিতে এলে গলা কেটে দিতে হবে: খায়রুজ্জামান লিটন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, জামাত শিবিরের লোকজন সাপের মতো ফণা তুলে ছোবল দিতে এলে গলা কেটে দিতে হবে।

সোমবার (১৪ মার্চ) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাবাস বাংলাদেশ মাঠে ছাত্রলীগের হল সম্মেলন এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামাত-শিবিরের লোকজন প্রকাশ্য না থাকলেও তারা আশেপাশেই আঘাত করার সুযোগের অপেক্ষায় আছে। সুযোগ পেলেই সাপের মতো ফোঁস দিয়ে উঠবে। তারা যাতে আঘাত করতে না পারে, তার আগেই গলা কেটে দিতে হবে। এটি পরিষ্কার নির্দেশ।

এর আগে সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এবারের সম্মেলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের সভাপতি সম্পাদক পদে মোট ৪১৬ টি জীবনবৃত্তান্ত জমা পড়েছে। ২য় অধিবেশনে নেতৃত্ব বাছাই করা হবে।

এর আগে দুপুর ১টায় সম্মেলনের উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন এবং রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।