shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

প্রতিরক্ষা সচিবের আইএসপিআর পরিদর্শন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ মার্চ ২০২২, ২২:৪৮

প্রতিরক্ষা সচিবের আইএসপিআর পরিদর্শন

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব গোলাম মো.হাসিবুল আলম আজ সোমবার ঢাকা সেনানিবাসে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিদর্শন করেন। প্রতিরক্ষা সচিব এ দপ্তরে এসে পৌঁছলে আইএসপিআরের পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ তাঁকে স্বাগত জানান।

আইএসপিআরের ইতিহাস, কার্যক্রম ও চলমান বিভিন্ন বিষয় সচিবকে জানানো হয়। তিনি সীমিত জনবল ও নানা সীমাবদ্ধতার মধ্যেও সফলভাবে আইএসপিআর তার কার্যক্রম পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। সশস্ত্র বাহিনীসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত সকল সংস্থার প্রচার ও জনসংযোগের কাজ আইএসপিআর দ্রুত ও কার্যকরভাবে গণমাধ্যমের সাহায্যে জনগণের সামনে তুলে ধরছে।

উল্লেখ্য, গোলাম মো: হাসিবুল আলম গত ১৩ ফেব্রূয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসাবে যোগ দেন। এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানকারী এই কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, রেভিনিউ ডেপুটি কালেক্টর (এনডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সিনিয়র সহকারী সচিব, পটুয়াখালী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট, অর্থনৈতিক সর্ম্পক বিভাগের যুগ্ম সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।