shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

শ্রেণিকক্ষে পুরোদমে পাঠদান শুরু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ মার্চ ২০২২, ১৪:১৫

শ্রেণিকক্ষে পুরোদমে পাঠদান শুরু

দেশের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সব বিষয়ে ক্লাস শুরু হচ্ছে মঙ্গলবার (১৫ মার্চ)। দুই বছর পর আজ থেকে প্রাক-প্রাথমিকেও শ্রেণিকক্ষে ক্লাস শুরু হয়েছে।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন দফায় দফায় বন্ধ থাকার পর সীমিত পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ও সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস চলছিল। আজ থেকে পূর্ণ ক্লাস শুরু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু করতে সোমবার (১৪ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার কমে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ১৫ মার্চ থেকে অব্যাহত থাকবে।

১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস শুরুর বিষয়টি আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ২১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।