স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৭ মার্চ ২০২২, ১৯:২৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে আজ বৃহষ্পতিবার (১৭ মার্চ) ঢাকা সেনানিবাসস্থ এফসি (আর্মি) লগএরিয়া কার্যালয়ে কেক কাটা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চিত্রাংকন প্রতিযোগিতা শেষে প্রধানঅতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঞা, সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (আর্মি)। উক্ত অনুষ্ঠানে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজির হোসেন খান, সহযোগী অধ্যাপক চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আফরোজা সোমা, কবি ও প্রাবন্ধিক।
উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মোঃ মাহবুবুল আলম, অর্থ নিয়ন্ত্রক (আর্মি) লগএরিয়া।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com