স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৯ মার্চ ২০২২, ১৪:৩৬
দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জেতার মাধ্যমে প্রথমবারের মতো কোনো ফরম্যাটে জয় পেলো বাংলাদেশ। স্বাগতিকদের ৩৮ রানে হারিয়েছে টিম টাইগার।
টাইগারদের এই অসাধারণ জয়ের জন্য ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকাকে হারানোয় ক্রিকেট প্রেমী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটার, কোচিং স্টাফ ও জাতীয় দলের অন্যান্য কর্মকর্তাকে অভিনন্দন জানাচ্ছে।
প্রধানমন্ত্রী আশা করছেন, জাতীয় দলের ক্রিকেটাররা তাদের এই জয়ের ধারা ধরে রাখবে।
টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৭ উইকেটে ৩১৪ রান করে। টাইগারদের পক্ষে সাকিব আল হাসান ৭৭, লিটন দাস ও ইয়াসির আলী ৫০ রান করে আউট হন।
জবাবে দক্ষিণ আফ্রিকা ২৭৬ রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশের পক্ষে মেহেদী মিরাজ ৪টি, তাসকিন ৩টি ও শরিফুল ১টি করে উইকেট শিকার করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com