shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

আ.লীগ ও গণতন্ত্র একসাথে যায় না: মির্জা ফখরুল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ মার্চ ২০২২, ১৬:০৫

আ.লীগ ও গণতন্ত্র একসাথে যায় না: মির্জা ফখরুল

আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান ও রাষ্ট্র ধ্বংসের দায়ে আওয়ামী লীগের বিচার করা হবে। সরকার ক্ষমতা ধরে রাখতে পরিকল্পিতভাবে কর্তৃত্ববাদী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছে। দেশে ছদ্মবেশী বাকশাল কায়েম করা হয়েছে।

শনিবার (১৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের বার্ষিক কাউন্সিলে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব বলেন, সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য আজ প্রত্যেকটি আইন ও নীতিমালা করা হচ্ছে। সংবিধান ও রাষ্ট্র ধ্বংসের দায়ে আওয়ামী লীগের বিচার করা হবে।

মির্জা ফখরুল বলেন, দেশ রক্ষায় সরকারকে হটানোর কোনো বিকল্প নেই। সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা চলছে, একজোট সম্ভব না হলেও যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কাজটা কঠিন হলেও আন্দোলনের মাধ্যমেই সরকারকে হটানো হবে।

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, এদেশের মানুষ যতদিন গণতান্ত্রিক সংগ্রাম করবে, ততোদিন সাহাবুদ্দিন আহমেদকে স্মরণ করবে। বাংলাদেশের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।