shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

ঢাকার সঙ্গে দুটি চুক্তি করতে চায় ওয়াশিংটন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ মার্চ ২০২২, ১৬:৪৮

ঢাকার সঙ্গে দুটি চুক্তি করতে চায় ওয়াশিংটন

বাংলাদেশের সঙ্গে মিলিটারি ইস্যুতে জিসমিয়া ও আকসা নিয়ে দুটি চুক্তির খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড। তিনি বলেছেন, আগামীতে এগুলো চুক্তিতে রূপ নিতে পারে।

রোববার (২০ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত অষ্টম অংশীদারিত্ব সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আন্ডার সেক্রেটারি ন্যুল্যান্ড।

ন্যুল্যান্ড বলেন, গত ৫০ বছরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনেক এগিয়েছে। আগামীতে আরও শক্তিশালী হবে। বাংলাদেশের সঙ্গে মিলিটারি ইস্যুতে জিসমিয়া ও আকসা নিয়ে দুটি চুক্তির খসড়া তৈরি করা হয়েছে। যা আগামীতে চুক্তিতে রূপ নিতে পারে।

বেলা ১১টার পর শুরু হওয়া বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা সময় নিয়ে। বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড। 

ঢাকা ও ওয়াশিংটনের এ বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য, বিনিয়োগ, সামরিক যোগাযোগ ও ভারত মহাসাগরীয় অঞ্চল তথা আইপিএস নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে উভয়পক্ষ দাবি করেছে, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

ঢাকা-ওয়াশিংটনের মধ্যে অষ্ঠম অংশীদারিত্ব সংলাপে অংশ নিতে তিন দিনের সফরে শনিবার বিকেলে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড। সোমবার ঢাকা থেকে তিনি নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।