shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

৯ম সিকদার গ্রুপ ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট এর উদ্বোধন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মার্চ ২০২২, ২১:১৭

৯ম সিকদার গ্রুপ ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট এর উদ্বোধন

তিনদিন ব্যাপি আয়োজিতব্য ‘৯ম সিকদার গ্রুপ ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট ২০২২’ আজ শুক্রবার (২৫ মার্চ) ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে উদ্বোধন হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে আজ সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উল্লেখ্য গত ২৩ মার্চ ২০২২ থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট আজ ২৫ মার্চ ২০২২ তারিখে শেষ হচ্ছে। উক্ত টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশী ও বিদেশী সদস্যগণসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করছেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং জিওসি ও এরিয়া কমান্ডার, লজিষ্টিক্স এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি; আর এন্ড আর এ্যাভিয়েশন এবং আর এন্ড আর হোল্ডিংস লিঃ এর চেয়ারম্যান মিঃ রিক হক সিকদার; ব্যবস্থাপনা পরিচালক মিঃ রণ হক সিকদার; পরিচালক এন্ড সি ও ও, আর এন্ড আর এভিয়েশন লিঃ ক্সসয়দ কামরুল ইসলাম; ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল ক্সসয়দ মোঃ রফিকুল ইসলাম, এসপিপি; টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ); ক্লাবের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল আবু মোঃ সাইদুর রহমান (অবঃ) এবং আর এন্ড আর এ্যাভিয়েশন ও আর এন্ড আর হোল্ডিংস লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।