shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৫ মার্চ ২০২২, ২১:২৯

বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

মহান স্বাধীনতা দিবস কাল। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা দেশ। জাতীয় স্মৃতিসৌধসহ আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। করোনা মহামারিতে দুই বছর পর অনেকটা স্বাভাবিক নিয়মে পালিত হবে দিনটি।

৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও লাখ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় একটি মানচিত্র। জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম দেশ বাংলাদেশ।

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। চলছে ধোয়া-মোছার কাজ। সাথে রং তুলির আঁচড়। নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে গোটা এলাকা। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ এলাকা খুলে দেয়া হবে সর্বসাধারণের জন্য।

এদিকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাদের সুষ্ঠু চলা ফেরা নিশ্চিত করতে সেদিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় ডিএমপি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।