স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৭ মার্চ ২০২২, ১৩:১০
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার (২৬ মার্চ) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার দৃঢ় ঐতিহ্যের ওপর ভিত্তি করে রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠেছে।’
দুই দেশের মধ্যকার রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ও মানবিক এবং অন্যান্য ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দিয়ে পুতিন বলেন, আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা ও উন্নয়নসহ দুই দেশের জনগণের স্বার্থে সংগতিপূর্ণ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পারব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
সূত্র: বাসস
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com