shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা গর্হিত কাজ: প্রধানমন্ত্রী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ মার্চ ২০২২, ১২:৫১

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা গর্হিত কাজ: প্রধানমন্ত্রী

বিনা কারণে র‌্যাপিট অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞাকে গর্হিত কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৮ মার্চ) সকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, র‌্যাব হলি অর্টিজানসহ সন্ত্রাস দমনে সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের কারণে মার্কিন সরকার নাখোশ হয়েছে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে।

তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা দেয়ায় বাংলাদেশের কিছু মানুষ বিদেশে বসে উল্লাস করছে। কিন্তু তারা সবাই নানাভাবে অপরাধী ও চাকুরিচ্যুত।

এসময় যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাংলাদেশে ফেরত দেয়ার অনুরোধ উপেক্ষা করায় হতাশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সরকার প্রধান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অপরাধীদের নাগরিকত্ব দেয়, আর যারা দেশের জন্য কাজ করে তাদের নিষেধাজ্ঞা দেয়।

সন্ত্রাস ও মাদক দমনে আইন শৃঙ্খলা বাহিনীর বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছো বলেই দেশের উন্নয়ন হচ্ছে।

এসময় তিনি মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন।

২০২০ সালের মে মাসে মিনেয়াপোলিস শহরে আফ্রো-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, আমি স্পষ্ট বলি, আমেরিকায় কিন্তু আপনারা দেখেছেন ছোট বাচ্চা ছেলে জাস্ট পকেটে হাত দিয়েছে, তাকে গুলি করে মারল অথবা রাস্তায় ফেলে পা দিয়ে গলাচিপে মেরে ফেলে দিল। সেখানে যদি আইনশৃঙ্খলা রক্ষার নামে যদি কেউ কোনো অপরাধ করে, অপরাধ করলেও কিন্তু তাদের সেখানে কোনো শাস্তি দেওয়া হয় না। কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ পৃথিবীতে, যেখানে কেউ অপরাধ করলে আমরা তার শাস্তির বিধান করি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে আইনশৃঙ্খলা বাহিনীর অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

উল্লেখ্য, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব ও সংস্থাটির সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর গত বছরের ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ, বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খান রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।