shopner bd
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩২
×

রমজান উপলক্ষে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ মার্চ ২০২২, ১৬:৪৯

রমজান উপলক্ষে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

আসন্ন রমজান উপলক্ষে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে থাকবে ১৫ মিনিট (সোয়া ১টা থেকে দেড়টা) যোহরের নামাজের বিরতি।

সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভা সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার এ অফিস সূচি নির্ধারণ করে দিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের শুরুতে শুরু হবে রমজান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সচিবালয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।