স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৮ মার্চ ২০২২, ২২:৩৯
সরকার পরিবর্তন হলে পুলিশ কর্মকতাদেরও জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের এক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের বেআইনি আদেশ পালন করছে বলেই নিষেধাজ্ঞা পেতে হচ্ছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে। ভাবতে অবাক লাগে তারা যে শিক্ষিত মানুষ।
ঢাকা-টরেন্টো ফ্লাইট চালু প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরাসরি টাকা পাচারই এর মূল উদ্দেশ্য। দেশের কিছু মানুষের হাজার হাজার কোটি টাকা হয়েছে। কিন্তু বাকিদের অবস্থা শোচনীয়। গণজাগরণের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহবান জানান তিনি। পেশাজীবীদের শক্তিশালী সংগঠন গড়ে তোলার তাগিদ দেন বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার জোরে জোরে উঁচু গলায় সারাক্ষণ মিথ্যা কথা বলেন। সব জায়গায় দুর্নীতি। জনগণের কষ্ট আওয়ামী লীগের চিন্তায় নাই।
তিনি আরো বলেন, সরকার নিজে ঘুষ দিচ্ছে। বিভিন্ন বাহিনী, বিভিন্ন সরকারি কর্মকতাদের ঘুষ দিয়ে ক্ষমতায় টিকে আছে। সাধারণ মানুষের কথা কে চিন্তা করে?
যে হিসেব দেখায়। কিছু মানুষের হাজার হাজার কোটি টাকা পাচার করছে। বেলারুশ সিংগাপুর আমেরিকায় পাচার করছে। শুধু দুর্নীতির টাকা পাচার করতে কানাডায় সরাসরি বিমান ফ্লাইট চালু করেছে। গনতান্ত্রিক দেশ নাই বাংলাদেশ, যোগ করেন ফখরুল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com